Sunday, December 22, 2019

কবিতা-মুখোশ
সুসময় বিশ্বাস
-----------------------------------------------
সর্বনাশের পাশাখেলায়
            সাজায় গুটি ছলের কলে,
জিতের নামে ভণ্ড হাসে
            জীবন জুড়ে আগুন জ্বলে।
পরের দুঃখে কুমির আবার
            মিছেই কেঁদে সাজে গোসাই,
সুযোগ পেলেই জ্যান্ত-মরা
            খাবলে খায় সে হয়ে কসাই।
হিংস্রতারই পেশীর বলে
             শাসন করে বনের রাজা,
নিরীহ সব পশুপাখি
              নির্বিচারে পায় গো সাজা।
সমাজে আজ বহুরূপী
            গিরগিটিরা বেড়ায় ঘুরে,
দুর্বলেরই রক্ত খেয়ে
            দেয় যে পুঁতে কবর খুঁড়ে।
মিষ্টি কথায় মন ভুলিয়ে
            দেয় মাথাতে হাত বুলিয়ে,
স্বার্থ গেলে সব ফুরিয়ে
             সুজন যত যায় লুকিয়ে।
দর্পভরে সর্পসম
           করবে যতো হৃদয়ক্ষত
নিজের বিষেই ধ্বংস হবে
           পাপের সাজা মিলবে ততো।
ফাঁকা ঢাকে মারলে তালি
           ডুড়ুম ধমাক বাজবে খালি,
ভেতর শূন্য কোথায় পুণ্য
           তালের গোলে বেরোয় গালি।
---‐------------------------------------------------
তারিখ--৩০শে অগ্রহায়ণ ১৪২৬
ইং-১৭/১২/১৯
-----------------------------------------------------

No comments:

Post a Comment