কবিতা-অন্তর্যামী
-সুসময় বিশ্বাস
যার করুণায় ভুবন আলো,
জীবন মরণ সবই ভালো।
তিনি আমার ভোরের আকাশ,
মননলোকে জ্ঞানের প্রকাশ।
সকল দুখের সাথী জানি,
তাঁকেই শুধু আপন মানি।
পথের খোঁজে হয়েছি বার,
দুখের নদী হবো যে পার।
দীপ জ্বলেনি আঁধার রাতে
ঘুম আসেনি নয়ন পাতে।
আপন মনের নিরব কায়ায়,
স্বপ্নছায়ে ডাকছে আমায়।
কখনো সে আধেক ঘুমে,
ললাট আমার ভরায় চুমে।
ভালোবেসে স্নেহের ছোঁয়ায়,
দুঃখ-বেদন সবই ভোলায়।
চাওয়া-পাওয়া নেই কিছু আর,
সব সঁপেছি চরণে তার।
কল্পলোকে আমার আমি,
তিনিই আমার অন্তর্যামী।
---------------------------------------------------
তারিখ--২২/১২/১৭
---------------------------------------------------
-সুসময় বিশ্বাস
যার করুণায় ভুবন আলো,
জীবন মরণ সবই ভালো।
তিনি আমার ভোরের আকাশ,
মননলোকে জ্ঞানের প্রকাশ।
সকল দুখের সাথী জানি,
তাঁকেই শুধু আপন মানি।
পথের খোঁজে হয়েছি বার,
দুখের নদী হবো যে পার।
দীপ জ্বলেনি আঁধার রাতে
ঘুম আসেনি নয়ন পাতে।
আপন মনের নিরব কায়ায়,
স্বপ্নছায়ে ডাকছে আমায়।
কখনো সে আধেক ঘুমে,
ললাট আমার ভরায় চুমে।
ভালোবেসে স্নেহের ছোঁয়ায়,
দুঃখ-বেদন সবই ভোলায়।
চাওয়া-পাওয়া নেই কিছু আর,
সব সঁপেছি চরণে তার।
কল্পলোকে আমার আমি,
তিনিই আমার অন্তর্যামী।
---------------------------------------------------
তারিখ--২২/১২/১৭
---------------------------------------------------

অনবদ্য লেখনী
ReplyDelete